✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভাইরাল ছবিগুলো তাসনিয়া ফারিণের নয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৬, | ০৪:৩৪:১৯ |

দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের ছবি দাবি করে কিছু ছবি আবারও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা এ ছবিগুলো ফারিণের নয় বলেই জানা গেছে ফ্যাক্ট চেকিং সাইট রিউমর স্ক্যানারের অনুসন্ধানে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণের নয় বরং, ইন্টারনেট থেকে Gima Ashi বা Garima Chaurasia (গারিমা চৌরাশিয়া) নামের একজন ভারতীয় মডেলের ছবি সংগ্রহ করে তাতে প্রযুক্তির সাহায্যে তাসনিয়া ফারিণের মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো প্রচার করা হয়েছে। এই বিষয়ে অনুসন্ধানে ‘gima_ashi’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৬ মে প্রচারিত কিছু ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর সাদৃশ্য লক্ষ করা যায়।

ছবিতে উক্ত নারীর মুখমণ্ডলে পার্থক্য ছাড়া অন্য সব উপাদানে মিল খুঁজে পাওয়া যায়। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে জানা যায়, গারিমা চৌরাশিয়া একজন জনপ্রিয় ভারতীয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব এবং মডেল। মূল ছবিগুলো তারই। এআই প্রযুক্তি ব্যবহার করে গারিমা চৌরাশিয়ার ছবির ওপর বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণের মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করেছে।

এতে সম্পাদিত ছবির মতোই অনুরূপ ফলাফল পাওয়া গেছে। সুতরাং অভিনেত্রী তাসনিয়া ফারিণের ছবি দাবিতে ইন্টারনেটে প্রচারিত এই ছবিগুলো সম্পাদিত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..