✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

১৭ বছর বয়সে ফাঁদে পড়েন এই অভিনেত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৬, | ১৩:০৫:৫৩ |

এ বছরে মুক্তি পাওয়া বলিউডে ব্যবসাসফল ছবি ‘সাইয়ারা’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পান অনীত পাড্ডা। তবে তার ক্যারিয়ারের শুরুটা মসৃণ ছিল না। অভিনেত্রী জানান, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের সন্ধানে থাকাকালে কাজের তাড়নায় নানা বিপাকে পড়েছিলেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনীত জানান, না বুঝেই তিনি একাধিক ভুয়া ওয়েবসাইটের ফাঁদে পড়ে যান।

এসব ওয়েবসাইট তাকে অডিশনে ডাকার প্রলোভন দেখালেও কোনো ফল মেলেনি। কাজের জন্য সেই সময় তিনি প্রায় ৫০ থেকে ৭০টি প্রযোজনা সংস্থায় নিজের আবেদন ও ছবি পাঠিয়েছিলেন বলে জানান। সে সময় অনীতের বয়স ছিল মাত্র ১৭ বছর।

এমনিতেই শোনা যায়, সিনেদুনিয়ার সন্তান না হলে বলিউডে নিজের স্থান তৈরি করা বেশ কঠিন।

বলিউডের তথাকথিত ‘বহিরাগত’দের হন্যে হয়ে কাজ খুঁজতে হয়। এমন পরিস্থিতির শিকার হয়েছিলেন অনীতও। কাজের প্রয়োজন, যেখানে যেখানে সুযোগ আছে বলে মনে করেছিলেন, সর্বত্র চেষ্টা করতে থাকেন।
মাত্র ১০ বছর বয়সে স্কুলের নাটকে অভিনয় করেন অনীত।

ভেবেছিলেন অভিনেত্রী হবেন। কিন্তু, বন্ধুবান্ধব এবং বাবার সমর্থন পাননি। ফলে আত্মবিশ্বাসের অভাব অনুভব করতে শুরু করেন অনীত। অভিনেত্রী বলেন, “বহু দিন পর্যন্ত নিজেকে বলতাম, ‘এ সব ভাবা মানেও বোকার মতো কাজ’। স্বপ্ন দেখাও ছেড়ে দিয়েছিলাম।

এরপরই ১৭ বছর বয়সে অভিনয়ের অডিশনের খোঁজ শুরু করেন তিনি; আর তিক্ত অভিজ্ঞতার শিকার হন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..