✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৭০০ কোটি বছরের ধূমকেতু! চমকে উঠেছেন গবেষকরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৬, | ১২:৩০:১৫ |

আকাশে ছুটে চলা এক রহস্যময় বস্তু বিজ্ঞানীদের তাক লাগিয়ে দিয়েছে। এটি প্রথম ধরা পড়ে চিলির একটি বিশাল টেলিস্কোপে। গবেষকরা বলছেন—এটি আমাদের দেখা সবচেয়ে পুরনো ধূমকেতু হতে পারে, যার বয়স প্রায় ৭০০ কোটি বছর। এটা আমাদের সূর্যজগতের বয়সের চেয়েও ৩০০ কোটি বছর বেশি।

এই মহাজাগতিক বস্তুটির নাম দেওয়া হয়েছে 3I/ATLAS। এটি যে আমাদের সূর্যজগত থেকে আসেনি, তা বোঝা যাচ্ছে এর চলার পথে দেখে। এটি সরাসরি ঢালু পথে ছুটে এসেছে, যেটা সাধারণত দূরের মহাকাশ থেকে আসা বস্তুগুলোর ক্ষেত্রে দেখা যায়।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ ম্যাথিউ হপকিন্স বলেন, আমাদের সূর্যজগতের ধূমকেতুগুলো যেমন হ্যালির ধূমকেতু, সেগুলো সাধারণত ৪৫০ কোটি বছরের পুরনো। কিন্তু 3I/ATLAS হতে পারে আরও অনেক বেশি পুরনো।

ধারণা করা হচ্ছে, এই ধূমকেতুটি অনেক বরফ ও ধুলাবালি বহন করছে, যাকে বলে ভলাটাইল উপাদান। এর ফলে বিজ্ঞানীরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এর কমা (coma) ও লেজ (tail), যা ধূমকেতুর চারপাশে আলোর আবরণ ও পেছনের গ্যাস/ধুলোর ধারা বোঝায়।

3I/ATLAS-এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো—এটি এসেছে মিল্কি ওয়ে (Milky Way) গ্যালাক্সির এক বিরল জায়গা থেকে, যার নাম ‘থিক ডিস্ক’ (thick disk)। এই জায়গায় পুরনো ধরনের তারা (old stars) ঘুরে বেড়ায়, আর এখান থেকে কোনো বস্তু খুব একটা দেখা যায় না।

অক্সফোর্ডের আরেক জ্যোতির্বিদ ক্রিস লিনটট বলেন, এই বস্তুটি এমন এক স্থান থেকে এসেছে যেখান থেকে আমরা আগে কখনো এত কাছ থেকে কিছু দেখিনি।

তিনি আরও বলেন, আমাদের হিসাব অনুযায়ী, ৩ ভাগের ২ ভাগ সম্ভাবনা আছে যে এই ধূমকেতুর বয়স সূর্যজগতের চেয়েও বেশি।

এর আগে মাত্র দুটি আন্তঃনাক্ষত্রিক (interstellar) বস্তু শনাক্ত হয়েছিল—২০১৭ সালের ‘ওউমুয়ামুয়া (1I/ʻOumuamua) এবং ২০১৯ সালের 2I/বোরিসোভ (2I/Borisov)। তবে 3I/ATLAS তাদের চেয়ে ভিন্ন, কারণ এটি এখনও অনেক মূল উপাদান বহন করছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..