✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কক্সবাজারের পানিতে নামলে শরীর চুলকানো শুরু করে : নায়লা নাঈম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৬, | ১২:০৬:২৩ |
বাংলাদেশের আলোচিত-সমালোচিত মডেল নায়লা নাঈম। বরাবরই সাহসী বক্তব্য ও খোলামেলা ভিডিও প্রকাশ করে আলোচনায় থাকেন তিনি। বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রের আইটেম গানেও তাকে বেশ খোলামেলাভাবে উপস্থিত হতে দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা কম হয়নি।
 
 
এবার সমালোচনা এড়াতে বুঝেশুনে সিদ্ধান্ত নেবেন এই মডেল।
 
তবে সামাজিক মাধ্যমে অবশ্য খোলামেলা কথাই বলছেন আলোচিত এই মডেল। সম্প্রতি এক ফেসবুক পোস্টে জানালেন কক্সবাজারের সৈকতে নামলে তাঁর শরীর চুলকায়।
 
নায়লা নাঈম বলেন, জীবনে এই পর্যন্ত কক্সবাজার ঘুরতে বা শুটিং এ কম করে হলেও ৫০ বার গিয়েছি।
 
 
 
তার মধ্যে হাতে গোনা ৩-৪ বার মনে হয় আমি পানিতে নেমেছি। প্রথমত, অতিরিক্ত মানুষের ভিড়। দ্বিতীয়ত, পানিতে নামলেই কিছুক্ষণ পর শরীর চুলকানো শুরু হয়। কিন্তু দেশের বাইরে গেলে যে কোন বীচে নামার জন্য আমি সবসময় পাগল থাকি। বিচ গার্ল এট দ্যা বিচ।
 
নায়লা নাঈম তুমুলভাবে আলোচনায় আসেন ২০১৩ সালের শেষভাগে। সামাজিক মাধ্যমের আলোচিত ব্যক্তি হয়ে ওঠেন।
 
 
শোবিজে নায়লার গুরুত্ব বেড়ে যায়। কাজের সময়ের পরিধি বাড়তে থাকে।
 
 
বিজ্ঞাপন, গানের মডেল নাটক- সমানভাবে চলতে থাকে। গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করে শোবিজে অভিষেক ঘটে নায়লা নাঈমের।
এরপর পোশাকের মডেল হিসেবে দীর্ঘ সময় কাজ করেন। তবে এখন ব্যস্ত চিকিৎসা পেশায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..