✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিমানে ক্লান্ত দুই সন্তান আগলে শুভশ্রী, রাজের মন্তব্য

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১১, | ১০:৪২:১১ |
টলিউডের ‘পাওয়ার কাপল’ তাঁরা। রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের দাম্পত্য যেন এই বিচ্ছেদের যুগে এক অন্য সংজ্ঞা তৈরি করে। শুধু তাই নয় নিজের কাজ, পরিচয়, ব্যস্ততা সব কিছুর মাঝে কীভাবে সন্তানদের বুকের মধ্যে আগলে রাখতে হয়, তাদের সময় দিতে হয় এবং একইসঙ্গে সম্পর্কে সময় দিতে হয় ও লালন করতে হয় সেই নজির বারবার তৈরি করেছেন তাঁরা। নিজের অভিনয়ের প্রতি শুভশ্রী ঠিক যতটা দায়বদ্ধ ঠিক ততটাই তিনি দায়বদ্ধ তাঁর সন্তানদের প্রতিও। বারবার তার প্রমাণ দিয়েছেন তিনি নিজেই।
প্রথম থেকেই তাঁর ইচ্ছা ছিল একজন ভালো মা হওয়ার। সেই সাধপূরণ হওয়ার পর থেকে চেটেপুটে মাতৃত্ব উপভোগ করছেন ইউভান-ইয়ালিনি জননী। সম্প্রতি তাঁর এক ছবি সোশাল মিডিয়ায় দর্শক-অনুরাগীদের নজর কেড়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিমানে ক্লান্ত শরীরে বসে রয়েছেন তিনি। আর দুই হাতে আগলে রেখেছেন তাঁর দুই সন্তান ইউভান ও ইয়ালিনিকে। নিজের ইনস্টগ্রাম হ্যান্ডলে সেই ছবি পোস্ট করেছেন রাজ নিজে। ক্যাপশনে লিখেছেন, ‘মা’। শুভশ্রীর সেই ছবি দেখে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, ‘এই ছবিটার জন্য আর কোনও শব্দবন্ধ যায় না। ‘মা’- এটুকুই যথেষ্ট…মা হওয়ার পর মেয়েদের ধৈর্য্য আর শক্তি- দুটোই ৩ গুণ বেড়ে যায়…।’ কেউ আবার লিখেছেন, ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি এইভাবেই তোমার সন্তান পরিবার কে আগলে রাখ।’, কেউ আবার লিখেছেন শুভশ্রীর উদ্দেশ্যে, ‘আপনি সত্যিই সকলের অনুপ্রেরণা।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..