✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

লাল শাড়িতে গ্ল্যামারাস লুকে অভিনেত্রী মিমি চক্রবর্তী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৫, | ১০:১৭:৪১ |
অভিনয়ের পাশাপাশি লুক-স্টাইল নিয়ে বরাবরই আলোচনায় থাকেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। এবারও তার ব্যতিক্রম ঘটল না, এক গ্ল্যামারাস লুকে সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে তোলপাড় ফেলে দিয়েছেন এই নায়িকা।
শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেন মিমি। সেখানে দেখা যায়, উজ্জ্বল রেড সিল্ক শাড়ি পরেছেন।
সঙ্গে গলায় ও হাতে সোনার গয়না। খোলা চুল, হালকা মেকআপ আর আত্মবিশ্বাসী ভঙ্গিমায় একের পর এক পোজে ধরা দিয়েছেন অভিনেত্রী।ছবিগুলোতে যেন ঐতিহ্য আর আভিজাত্য একসঙ্গেই ফুটে উঠল।
পুরো এই ফটোসেশনের ক্যাপশনে মিমি দিয়েছেন শুধু নীল হৃদয়ের ইমোজি। কিন্তু মন্তব্যে ঝড় তুলেছেন ভক্তরা। কেউ লিখেছেন, ‘রেড কুইন!’, কেউ আবার বলছেন, ‘এই লুকটাই মিমির ট্রেডমার্ক।’
উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে মিমির অভিনীত সিনেমা ‘রক্তবীজ ২’, যেখানে আবির চ্যাটার্জির সঙ্গে জুটি বেঁধে দর্শকের মন জয় করেছেন তিনি।
কাজের পাশাপাশি নিজের ফ্যাশন সেন্স ও ব্যক্তিত্ব দিয়েও নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী।

You might also like

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..