✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সামাজিক মাধ্যমে ভাইরাল ববি-বাশারের ঘনিষ্ঠ আলাপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৫, | ১০:১৩:৫১ |
শোবিজের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। অভিনয় নিয়ে এক সময় ছিলেন ভীষণ ব্যস্ত। তবে এখন অনেকটাই নিশ্চুপ আছেন এই অভিনেত্রী। কাজে না থাকলেও সরব আছেন নেটদুনিয়ায়।
মাঝে ব্যক্তিজীবন নিয়েও ছিলেন আলোচনায়। এদিকে, প্রযোজক-পরিচালক সাকিব সনেটের সঙ্গে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির প্রেমের সম্পর্ক ভাঙার খবর প্রকাশ্যে এসেছে। এর পরই নায়িকার সঙ্গে আরেক ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক মির্জা আবুল বাশারের কথোপকথনের অডিও ফাঁস হয়েছে।
ওই অডিওতে বোঝা যায়, চিত্রনায়িকা ববি ও বাশারের মধ্যে প্রেম চলছে। সেই সম্পর্কের মধ্যে বেশ কিছু অভিযোগ আনেন ববি। বাশারও কথা কাটাকাটি করেন। তবে চিত্রনায়িকা ববি তার কথপোকথনে একাধিকবার বাশারকে মন থেকে ভালোবাসেন বলে জানান।
এদিকে নায়িকা দাবি করেছেন, এসব কথোপকথন দুই থেকে তিন বছর আগের। এমনকি বিভিন্ন সময়ের কথাবার্তা জোড়াতালি দিয়ে তা বানানো হয়েছে। চিত্রনায়িকা ববি মনে করছেন, কেউ ষড়যন্ত্র করে এমনটা করেছে।
ফাঁস হওয়া কথোপকথন প্রসঙ্গে ববি বললেন, ‘এসব কথাবার্তা দুই থেকে তিন বছর আগের। বিভিন্ন সময়ের কথাকে জোড়াতালি লাগানো হয়েছে। এক কথার সঙ্গে আরেকটার কোনো মিল নেই। তবে ফাঁস হওয়া কথাবার্তা শুনে আমাদের মনে হয়েছে, কেউ অহেতুক ঝামেলা তৈরি করতে এসব অডিও জোড়াতালি দিয়ে ফেসবুকে প্রকাশ করেছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..