✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শেখ হাসিনা আর্মিকে উসকানি দিয়ে গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা করেছিলেন: তাজুল ইসলাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৩, | ০৯:৫১:৪৫ |
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা করেছিলেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বৃহস্পতিবার ২৩ অক্টোবর ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তাজুল বলেন, তিনি (শেখ হাসিনা) সেনাবাহিনীকে উসকানি দিয়েছেন যে তোমাদের কিছু কিছু অফিসারদের বিচার করা হচ্ছে। তোমারা এর বিরুদ্ধে রুখে দাঁড়াও। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী এই উসকানিতে পা দেয়নি।
বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ এই উসকানি বুঝতে পেরেছে জানিয়ে তিনি বলেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ আছে, বিচারের প্রক্রিয়ায় তাদের আনা হয়েছে। আইনের শাসনের প্রতি সুদৃঢ় অবস্থান সেনাবাহিনী দেখিয়েছে। সুতরাং এসব উসকানি বিফলে গেছে।
তিনি বলেন, এসব উসকানির মাধ্যমে আসামিরা প্রমাণ করেছেন, এতো হত্যাকাণ্ড নিয়ে তাদের সামান্যতম অনুশচনা নেই। অনুশচনাহীন হত্যাকারীদের ব্যাপারে আদালতের কোনো অনুকম্পা থাকা উচিত নয় বলেও মত দেন চিফ প্রসিকিউটর।
বাংলাদেশে এমন হত্যাকাণ্ড যেন আর কখনও ফিরে না আসে এ জন্যই এই বিচারকার্য বলে জানান তাজুল ইসলাম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..