✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গোপন কথা ফাঁস করলেন করণ, হতবাক জাহ্নবী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৩, | ০৯:৪৫:৩৩ |
বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহর সম্প্রতি টুইঙ্কল খান্নার পডকাস্ট শোতে অংশ নেন। সেখানেই নিজের ব্যক্তিগত জীবনের কিছু অজানা তথ্য প্রকাশ করেন তিনি।
শোয়ের একটি মজার খেলায় করণকে বলা হয়, এমন দুটি বিষয় বলতে হবে, যার একটি সত্যি এবং অন্যটি মিথ্যা। করণ তখন জানান, ২৬ বছর বয়সে তিনি ‘ভার্জিনিটি’ হারিয়েছিলেন এবং জাহ্নবী কাপুরের পরিবারের এক সদস্যের সঙ্গে তার সম্পর্ক ছিল। করণের এই মন্তব্য শুনে চমকে ওঠেন জাহ্নবী, যিনি সেদিন শোয়ের সহ-অতিথি ছিলেন।
তবে করণ কিছুক্ষণের মধ্যেই হাসতে হাসতে জানান, প্রথম তথ্যটি সত্যি হলেও দ্বিতীয়টি পুরোপুরি মিথ্যা; খেলার নিয়মের খাতিরেই এমনটা বলেছেন তিনি। এ সময় স্বস্তির হাসি ফুটে ওঠে জাহ্নবীর মুখে।
করণ ও জাহ্নবীর সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ। করণের প্রযোজনায়ই বলিউডে অভিষেক হয়েছিল জাহ্নবীর। সম্প্রতি করণের ‘হোমবাউন্ড’ ছবিতেও অভিনয় করেছেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..