✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জুলাই মাসের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি ডলার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৩, | ০৯:৪০:৩৪ |

চলতি জুলাই মাসের প্রথম ১২ দিনে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১০৭ কোটি ১০ লাখ ডলার বা ১৩ হাজার ১৭৩ কোটি টাকা। যা গত বছরের জুলাইয়ের ১২ দিনে এসেছিল ৯৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এ হিসেবে আগের বছরের একই সময়ের তুলনায় চলতি মাসের ১২ দিনে ১২ কোটি ৩০ লাখ ডলার বেশি প্রবাসী আয় এসেছে।

রোববার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রবাসী আয়ের চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, জুলাইয়ের ১২ দিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ কোটি ১৮লাখ ১০হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত খাতের বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ৪৮ লাখ ৬০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৭ কোটি ১৬ লাখ ১০ হাজার ডলার। আর বাংলাদেশে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২২ লাখ ৩০ হাজার ডলার।

এর আগে জুন মাসে প্রবাসী আয় এসেছে ২৮১ কোটি ৮০ লাখ ডলার। আগের বছরের জুন মাসে প্রবাসী আয় এসেছিল ২৫৩ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় গত জুন মাসে প্রবাসী আয় বাড়ে ১১ শতাংশ।

গত ২০২৪-২০২৫ অর্থ-বছরে ইতিহাসের সর্বোচ্চ তিন হাজার ৩২ কোটি ৫০ লাখ বা ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে। তার আগের অর্থ-বছরে রেমিট্যান্স এসেছিল দুই হাজার ৩৯১ কোটি ২০ লাখ বা ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..