✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্যারিসে মেহজাবীন, দিলেন স্বামীর নামে তালা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৩, | ০৯:১৫:১৫ |

দীর্ঘদিন প্রেম করে নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বর্তমানে এ অভিনেত্রী রয়েছেন ফ্রান্সের রাজধানী প্যারিসে। সেখানকার নিয়ম অনুযায়ী, নিজের ভালোবাসার মানুষকে তালাবন্দি করলেন মেহজাবীন। তালাবন্দির পর সেজন্য তালার চাবিটিও ফেলে দিয়েছেন নদীতে তিনি।

শনিবার (১২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তালাবন্দির একটি ভিডিও প্রকাশ করেছেন মেহজাবীন। ওই ভিডিওতে দেখা যায়, তিনি একটি ব্রিজের উপর তালা নিয়ে দাঁড়িয়ে আছেন। ওই তালাতে আদনান ও মেহজাবীনের নাম রয়েছে। পরে সেই তালাটি একটি রেলিংয়ে লাগিয়ে দেন তিনি। এরপর তাকে উচ্ছাসিত অবস্থায় দেখা যায়। এমনকি, তালার দিকে উড়ন্ত চুমো দিতেও দেখা যায়।

এদিকে, তালা দেওয়ার কয়েকটি ছবি শেয়ার করেছেন মেহজাবীন। ওই ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘লক’।

প্যারিসের এই সেতুর রেলিংয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রেমিক-প্রেমিকারা তাদের ভালোবাসার প্রতীক হিসেবে তালা সংযুক্ত করেন। সাইন নদীর উপর পঁ দে আর্টস সেতুতে ‘প্রেম তালা’ মেরে চাবি নদীতে ছুঁড়ে ফেলে দেওয়া পর্যটকদের মধ্যে এক ধরণের ঐতিহ্যে পরিণত হয়েছে।

মেহজাবীনের ছবি ও ভিডিও তার ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ছবিগুলোতে প্রায় ৫০ হাজার রিয়াক্ট পড়েছে। শুভাকাঙ্ক্ষীরা এ অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে প্রশংসা করছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..