✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গণভোট ইস্যুতে দ্রুতই সিদ্ধান্ত হবে: আসিফ নজরুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-৩০, | ০৮:০০:৪২ |

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ দেখা যাচ্ছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবে। তবে খুব দ্রুতই ফায়সালা আসবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, ২৭০ দিন আলাপ আলোচনার করার পর রাজনৈতিকদলগুলোর মধ্যে এই অনৈক্য হতাশাজনক। আগে বিষয়বস্তু নিয়ে বিরোধ ছিল। এখন গণভোট নিয়ে দ্বিমত তৈরি হয়েছে। এমন পরিস্তিতিতে দলগুলোও উত্তেজিত ভূমিকা পালন করছে। এ সময় অনৈক্যের বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

 

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল এককভাবে তাদের সিদ্ধান্ত সরকারের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করলে জুলাইয়ের চেতনা কোথায় থাকে? যে যা বলুক ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। তবে ভোটের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব শুধু সরকারের নয়, দলগুলোরও দায়িত্ব রয়েছে।

মানবাধিকার কমিশন প্রসঙ্গে তিনি বলেন, মানবাধিকার অধ্যাদেশ জারি করা হয়েছে। আগে মানবাধিকার কমিশনে কাজ করা ব্যক্তিরা আইনগত ক্ষমতা প্রয়োগ করতে পারেনি। এবার তাদের ক্ষমতা প্রয়োগের ব্যবস্থা করা হয়েছে। আন্তজার্তিক প্রথাগত আইনে এই কমিশন ভূমিকা রাখতে পারবে। আলাদা করে গুম কমিশন করা হবে না। মানবাধিকার কমিশনই সেই কাজ করবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই-আগষ্টের আহতদের বিদেশে চিকিৎসা ব্যয় নিয়ে আলোচনা হয়েছে। এখনো ৬৫ জন চিকিৎসা নিচ্ছে। একজন আহতের পেছনে সর্বোচ্চ ৮ কোটি টাকা খরচ হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..