✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অহেতুক দ্বন্দ্ব ঐক্য বিনষ্ট করছে: জিএম কাদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-০৪, | ০৭:৩১:০১ |

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি অহেতুক দ্বন্দ্ব ঐক্য বিনষ্ট করছে। এমন বিভাজন দেখছি যা সমাজকে ক্ষত বিক্ষত করছে। এমন কার্যকলাপ চোখে পড়ছে যা আমাদের সমৃদ্ধ ও সহনশীল ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা যে বাংলাদেশকে চিনি এবং ভালোবাসি সেখানে এমন ঘটনা অনভিপ্রেত।

মঙ্গলবার (৪ মার্চ) হোটেল রেডিসনে কূটনৈতিক ও রাজনীতিবীদদের সম্মানে জাতীয় পার্টি চেয়ারম্যানের ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমানে দেশ ও জাতি একটা কঠিন সময় অতিবাহিত করছে। এর থেকে উত্তরণ এখনকার বড় চ্যালেঞ্জ। ঐক্য বাংলাদেশের জন্য সবসময়ই শক্তি। বাঙালি সব আন্দোলন সংগ্রামে সফলতা পেয়েছে যখন সমগ্র জাতি ঐক্যবদ্ধ হতে পেরেছে। আমাদের জনগণ সর্বদা শান্তি, সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধার মূল্য দিয়েছে। আমাদের অবশ্যই ঐক্যের পথকে নতুন করে আবিষ্কার করতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..