✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

'চাইনিজ মুভমেন্ট' শেখালেন মালাইকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৯, | ১৬:২৮:৫২ |
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা শুধু অভিনয়েই নয়, ফিটনেসেও সমান মনোযোগী। তিনি নিয়মিত শরীরচর্চার বিভিন্ন ভিডিও ও পরামর্শ শেয়ার করেন তার অনুরাগীদের সঙ্গে। সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি ‘চাইনিজ মুভমেন্ট’ নামের কিছু ব্যায়ামের পদ্ধতি দেখিয়েছেন, যা চীনের জনপ্রিয় ব্যায়াম ‘তাই চি’ থেকে অনুপ্রাণিত।

মালাইকার মতে, এই ব্যায়ামগুলো খুব সহজ এবং করতে বেশি সময় লাগে না। কোনো বিশেষ সরঞ্জাম বা প্রস্তুতির দরকার নেই। নিয়মিত অনুশীলন করলে বয়স অনেকটাই কম দেখাবে এবং ওজনও দ্রুত হ্রাস পাবে বলে তিনি জানিয়েছেন।



তিনি প্রতিটি ব্যায়ামের বিস্তারিত প্রক্রিয়াও দেখিয়েছেন, যেমন:

নেক রোল ও শোল্ডার ওপেনার: মাথা সামনের দিকে ঝুঁকিয়ে চিবুক বুকে ঠেকিয়ে কিছুক্ষণ রেখে আবার সোজা হওয়া এবং পেছন দিকে হেলানো।

স্পাইনাল টুইস্ট: সোজা দাঁড়িয়ে শরীর ডান ও বাম দিকে মোচড়ানো।

আর্ম সার্কেল: হাত সোজা রেখে কাঁধ থেকে ঘোরানো- দুই দিকেই।

সাইড স্ট্রেচ: মাথার পেছনে হাত রেখে শরীর ডান ও বাম দিকে হেলানো, পাশাপাশি ফ্রন্ট ও ব্যাক বেন্ডিং।

লেগ স্ট্রেচ: একটি পা সামনের দিকে ও একটি পেছনে রেখে শরীর উপর-নিচ করা।



সব ব্যায়ামেই শরীরের নমনীয়তা বাড়ে, রক্ত সঞ্চালন ভালো হয় এবং শরীর থাকে চনমনে। মালাইকা প্রতিটি ব্যায়াম খুব অল্প সময়েই করার পরামর্শ দিয়েছেন, যাতে ব্যস্ত জীবনেও ফিট থাকা সম্ভব হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..