✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাজনৈতিক মতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৬, | ০৪:২২:৩০ |

রাজনৈতিক মত-পথের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, এসময় অনেক পরাশক্তি ও এজেন্সি নানা ষড়যন্ত্র করবে; ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনে অনেক বাধাই আসতে পারে।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

 

গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনের দিকে যে অভিযাত্রা শুরু হয়েছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তা এগিয়ে নিতে হবে।

গণঅধিকার পরিষদকে শুভেচ্ছা জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, মানুষের মৌলিক অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হওয়া একটি রাজনৈতিক দল ‘গণঅধিকার পরিষদ’। ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পেটুয়া বাহিনী ভিপি নূরের মতো ছাত্র নেতৃত্বের উপর যে অমানষিক নির্যাতন চালিয়েছে, তা দেশের মানুষ ভালোভাবে গ্রহণ করেনি বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..