✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নির্বাচন কমিশন ভবনের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৬, | ০৪:০৯:১২ |

রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) রাত ১১টা ১০ মিনিটে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

এসময় মোটর সাইকেলে করে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় শুভ নামে একজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঘটনাস্থল পরিদর্শন করে তেজগাঁও জোনের ডিসি ইবনে মিজান জানান, ঘটনার পরপর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন ভবনের চারপাশে হকারদের দোকান থাকার কারণেই এমন কর্মকাণ্ডের সাহস পায় দুর্বৃত্তরা।

আইনশৃঙ্খলা বাহিনী দাবি, ইসি ভবনের চারপাশের দোকান যেন অপসারণ করা হয়।

এদিকে ডিসি জানান, তদন্তের পর বিস্তারিত আরও তথ্য পাওয়া যাবে। নাশকতা নাকি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য কেউ চেষ্টা করছে তা খতিয়ে দেখা হবে বলেও উল্লেখ করেন তিনি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..