✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাংলাদেশ ব্যাংকে ২ লাখ ২৫ হাজার টাকার চাকরির সুযোগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৫, | ১৫:১৩:১৯ |

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত পরিচালক (এক্স ক্যাডার–সিকিউরিটি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি চুক্তিভিত্তিক নিয়োগ, এবং আবেদন করার শেষ তারিখ  ৫ অক্টোবর ২০২৫ ।

 
 

পদের নাম: অতিরিক্ত পরিচালক (এক্স ক্যাডার–সিকিউরিটি)

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত বা পিআরএলে থাকা ন্যূনতম মেজর সমমর্যাদার কর্মকর্তা, যাঁর পিএসসি থাকতে হবে এবং নিরাপত্তাসংক্রান্ত কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

  •  
 

অগ্রাধিকার পাবেন যেসব প্রার্থী: নিম্নোক্ত ক্ষেত্রগুলোয় অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে—

  • কেপিআই প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থাপনার অংশ হিসেবে ডিজিটাল সিকিউরিটি ও অটোমেশন–সংক্রান্ত কাজ।
  • সিসিটিভি মনিটরিং ও ফিজিক্যাল সিকিউরিটি-তে তথ্যপ্রযুক্তির সমন্বয় করার অভিজ্ঞতা।
  • নিরাপত্তাব্যবস্থার বিশ্লেষণ ও মূল্যায়ন–সংক্রান্ত কাজ।
  • জনবল, সরঞ্জাম, নজরদারি ও প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা–সংক্রান্ত অভিজ্ঞতা।

 বেতন ও সুবিধা

  • বেতন: মাসিক ২,২৫,০০০ টাকা।
  • চুক্তির মেয়াদ: ৩ বছর।
  • বয়সসীমা: সর্বোচ্চ ৬০ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদেরকে পাসপোর্ট সাইজের ছবি, জীবনবৃত্তান্ত (নিম্নবর্ণিত তথ্যাদিসংবলিত) এবং প্রমাণক দলিলাদিসহ (শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অবসর গ্রহণসংক্রান্ত আদেশ, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতার সনদপত্র ইত্যাদির সত্যায়িত কপি) পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০–এর বরাবরে সরাসরি/ডাকযোগে/ই-মেইলে (gm.hrd@bb.org.bd) প্রেরণ করতে হব।

আবেদনের শেষ তারিখ: ৫ অক্টোবর ২০২৫

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..