✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কাল থেকে মক্কায় প্রবেশে বিধিনিষেধ উঠে যাচ্ছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১০, | ১২:৫৮:২২ |

পবিত্র হজের মৌসুম শেষ হওয়ায় কাল বুধবার (১১ জুন) থেকে উঠে যাচ্ছে মক্কায় প্রবেশে আরোপ করা সব বিধিনিষেধ। হজযাত্রীরা যেন নির্বিঘ্নে হজ করতে পারেন সেজন্য মক্কায় হজযাত্রী ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। এছাড়া কাল থেকে আবারও শুরু হচ্ছে ওমরাহ ভিসার আবেদনের প্রক্রিয়া। হজের সময় ওমরাহর ভিসাও বন্ধ করে দেওয়া হয়েছিল।

গত ৪ জুন শুরু হয় পবিত্র হজ। ৫ জুন পড়ে আরাফাতের দিন। এদিন হাজিরা মক্কার আরাফাতের ময়দানে সমবেত হয়েছিলেন। এরপর কুরবানি, প্রতীকি শয়তানকে নুড়ি পাথর নিক্ষেপ ও বিদায় তাওয়াফের মধ্যে দিয়ে শেষ হয় হজ। যেসব হজযাত্রী আগে সৌদি আরবে গিয়েছিলেন তারা হজ শেষেই নিজ দেশে ফিরে আসছেন। আর যারা দেরিতে গিয়েছেলেন তারা এখন আসার প্রস্তুতি নিচ্ছেন।

এ বছর পবিত্র হজ পালন করেছেন ১৬ লাখের বেশি মুসল্লি। যাদের প্রায় সবই ছিলেন বিদেশি। সৌদির নাগরিক এবং প্রবাসীর সংখ্যা ছিল দেড় লাখের বেশি।

হজ শেষে অনেকে আবার ছুটছেন পবিত্র নগরী মদিনায়। সেখানে তারা মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর রওজা পরিদর্শন করবেন। এছাড়া অনেকে মসজিদে নববীতে নামাজ পড়বেন। অনেকে আবার নিজেদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন উপহার সামগ্রী কেনায় ব্যস্ত সময় পার করছেন।

- ইনসাইড দ্য হারামাইন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..