✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আজ থেকে ইউটিউবে যে সুবিধা পাবেন না

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৫, | ১২:৪৩:২৮ |

কয়েকদিন আগেই ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ দিয়েছিল। ১৫ জুলাই থেকে ইউটিউবে নতুন একটি নিয়ম চালু করবে তারা। নতুন নিয়ম অনুযায়ী, ইউটিউবাররা তাদের পুরোনো ভিডিও দ্বিতীয়বার আপলোড করে সেখান থেকে আয় করতে পারবেন না।

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে কনটেন্ট বানিয়ে মাসে লাখ লাখ টাকা আয় করেন। বিভিন্ন ধরনের কনটেন্ট আপলোড করেন নির্মাতারা। যেখানে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। এই ভিউ থেকেই আয় করেন কনটেন্ট ক্রিয়েটর।

তবে এখন থেকে কনটেন্ট নির্মাতারা তাদের চ্যানেলে নিজেদের পূর্ব প্রকাশিত ভিডিও ফের আপলোড করতে পারবেন না। অনেকেই একই ভিডিও বারবার আপলোড করেন এবং সেখান থেকে অনৈতিকভাবে আয় করেন।

শুধু তাই নয় সম্প্রতি দেখা গিয়েছে, বেশ কিছু ইউটিউবার তাদের চ্যানেলে অন্য ইউটিবারের বানানো ভিডিও কিংবা কৃত্রিম মেধা দ্বারা তৈরি করা ভিডিও আপলোড করে সেখান থেকে আয় করছেন। যা সম্পূর্ণ অবৈধ। এতে দেখা যায় আসল ভিডিও মালিক ভিডিও থেকে যথাযথ আয় করতে পারছেন না।

ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ইউটিউব পার্টনার প্রোগ্রাম’ সর্বদা ইউটিউবারদের নিজস্ব বানানো ভিডিও প্ল্যাটফর্মটিতে আপলোড করার নির্দেশ দিয়ে এসেছে। কিন্তু এই নিয়ম লঙ্ঘন হচ্ছে। তাই আজ থেকে অর্থাৎ ১৫ জুলাই থেকে ইউটিউবে আপলোড করা সব ভিডিও মূল্যায়ন করবে সংস্থাটি এবং সেই অনুযায়ী নির্মাতাদের পারিশ্রমিক দেওয়া হবে।

মূলত এই ধরনের অন্যায্য কার্যকলাপ থেকে ইউটিউবারদের বিরত রাখতে এবং প্ল্যাটফর্মের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে তুলতে নতুন এই পদক্ষেপ করতে চলেছে গুগলের প্ল্যাটফর্মটি। এছাড়া যে ইউটিউবাররা ভালো কাজ করছেন তাদের সুরক্ষা প্রদান এবং প্ল্যাটফর্মের অপব্যবহার বন্ধ করার লক্ষ্যেই নতুন এই নিয়ম আনতে চলেছে সংস্থাটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..