✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইউনূস-তারেক বৈঠকের গুরুত্ব অনেক বেশি: ফখরুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১০, | ১২:১৭:৫০ |

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে রাজনৈতিক সংকট উত্তরণে বহুমুখী সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১০ জুন) দুপুরে রাজধানীর গুলশানে কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১ মধ্যে ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক হবে। এই বৈঠকের মাধ্যমে রাজনৈতিক সংকট কাটবে বলে আশাবাদী বিএনপি।

তিনি বলেন, স্থায়ী কমিটি এই বৈঠককে স্বাগত জানিয়েছে। এটা বড় পলিটিক্যাল ইভেন্ট। জাতীয় ও আন্তর্জাতিভাবে এই বৈঠকের গুরুত্ব অনেক। অনেক কিছুর ডাইমেনশনে হতে পারে। স্থায়ী কমিটি তারেক রহমানকে যে কোন বিষয় সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার দিয়েছে।

ইউনূস-তারেকের বৈঠকে রাজনৈতিক নানা সমাধান হতে পারে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বৈঠকের মধ্য দিয়ে বিভিন্ন সুযোগ তৈরি হবে, তবে সব সমাধান হবে না৷ কারণ ১৫ বছরে অনেক কিছু নষ্ট হয়ে গেছে।

ভোটের জন্য এপ্রিল মাস সঠিক না মন্তব্য করে তিনি বলেন, ভোটের জন্য এপ্রিল মাসটা ঠিক না। আশা করি সরকার বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেবে। রমজানের পর ভোট হলে ব্যয় দিগুণ হবে।

তিনি আরও বলেন, সরকার বিএনপি তাদের আর্দশ অনুযায়ী সংস্কারের প্রস্তাবনা ও সমর্থন দিচ্ছে। অন্য কোন রাজনৈতিক দলের মন মতো হবে না। আলোচনার মাধ্যমে ঐক্যমত হবে যেসব তা নিয়ে বাস্তবায়ন হবে, বাকিগুলো নিয়ে সংসদে আলোচনা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..