✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এসএসসির ওএমআর জমা দেয়ার জরুরি নির্দেশনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১০, | ১২:১৩:৫৯ |

বৃষ্টিতে এসএসসি পরীক্ষা মূল্যায়ন করা উত্তরপত্রের ওএমআর অংশের সুরক্ষায় জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। বৃষ্টির কারণে ওএমআর ভিজে নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি এড়াতে পলিথিনে প্যাকেটজাত করে বোর্ডে জমা দিতে বলা হয়েছে।

সম্প্রতি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

 

চিঠিতে বলা হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মূল্যায়ন করা হয়েছে এমন উত্তরপত্রের ওএমআর অংশ বোর্ডে জমা দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ওএমআর পরিবহনের সময় বৃষ্টির পানি লেগে শিট ভিজে যেতে পারে, যা পরীক্ষার্থীদের ফলাফল প্রক্রিয়ায় মারাত্মক বিঘ্ন ঘটাতে পারে। তাই এ ধরনের পরিস্থিতি প্রতিরোধ করতে উত্তরপত্রের ওএমআর অংশ পলিথিনে মোড়ানো বাধ্যতামূলক করা হয়েছে।

একই সঙ্গে ওই চিঠিতে বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে বিবেচনা করার জন্য ঢাকা বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান, প্রধান পরীক্ষক এবং বোর্ড কর্মকর্তাদের এই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, এসএসসি ২০২৫ পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া চলমান রয়েছে এবং নির্ধারিত সময়ে বোর্ডে উত্তরপত্র জমা দেওয়ার কাজও শুরু হয়েছে।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..