✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হজযাত্রায় বাড়ছে ‘জেনারেশন জেড’ ভুক্তদের অংশগ্রহণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০৯, | ১২:০৬:৪৫ |

বিশ্বজুড়ে ‘মিলেনিয়াল’ (৮০–৯০ দশকে জন্ম নেয়া) ও ‘জেনারেশন জেড’ (৯০-এর দশকের পর জন্ম নেয়া) তরুণরা এবার হজে অংশ নিয়ে প্রমাণ করেছেন- এই ধর্মীয় কর্তব্য শুধু বয়স্কদের জন্যই নয়। অনেক তরুণ এখন আগ্রহ নিয়ে হজ পালন করছেন এবং হজকে জীবনের শুরুর এক নতুন ধাপ হিসেবে দেখছেন।

৩৩ বছর বয়সী মরক্কোর মুহাম্মদ মুস্তাফা মিনায় রমী (শয়তানকে পাথর নিক্ষেপ) শেষ করে আবেগে মাকে বুকে জড়িয়ে ধরেন। তিনি বলেন,‘তরুণ বয়সে হজ করা ভালো, কারণ আমরা এই কষ্ট সহজে সহ্য করতে পারি।’

হজ ইসলামের পঞ্চম স্তম্ভ, যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রতিটি মুসলমানের জন্য জীবনে একবার পালন করা ফরজ। খবর রয়টার্সের। মক্কায় হাজিরা কাবার চারপাশে ‘তাওয়াফ’ করছেন, যা হজের গুরুত্বপূর্ণ অংশ।

পাকিস্তানের ১৯ বছর বয়সী নবীদ সাজিদ তার মায়ের সঙ্গে হজে এসেছেন। তিনি বলেন,‘হজ একটি জীবনে একবারের সুযোগ। অনেকেই এটা অনেক বয়সে এসে করেন, তখন স্বাস্থ্যগত সমস্যা থাকে। আমি খুবই ভাগ্যবান যে এত অল্প বয়সে এই হজ পালন করতে পারছি। এতে আমি পুরো অভিজ্ঞতা উপভোগ করতে পারছি এবং এটি আমার জীবনের এক নতুন যাত্রার শুরু।‘

হজ অনুষ্ঠিত হয় ইসলামি চন্দ্র ক্যালেন্ডারের দ্বাদশ বা শেষ মাসে। এ কারণে এটি প্রতি বছর সৌর ক্যালেন্ডারের ভিন্ন ভিন্ন ঋতুতে পড়ে। ঠিক যেমন রমজানও সময়ের সঙ্গে ঋতু বদলায়। তরুণদের এই অংশগ্রহণ হজের ধারণা ও অভিজ্ঞতায় এক নতুন মাত্রা যোগ করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..