✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘টেকসই উন্নয়নের জন্য বিপুল পরিমাণে গাছ লাগাতে হবে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১২, | ১২:০৩:০৫ |

পরিবেশ সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে সাভারে একদিনে এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ‘Better Dhaka District Initiatives’ শীর্ষক এই কার্যক্রমের মাধ্যমে ঢাকার পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যে জেলা প্রশাসন এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘টেকসই উন্নয়নের জন্য আমাদের বিপুল পরিমাণে গাছ লাগাতে হবে। যদি আমরা প্রকৃতিকে ধ্বংস করি, প্রকৃতিও আমাদের রক্ষা করবে না।’ তিনি আরও বলেন, ‘গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণ করাও আমাদের দায়িত্ব।’

‘সবুজে বাঁচুক সাভার, নীল আকাশে উড়ুক স্বপ্ন হাজার’—এই স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা আরও জানান, রাজধানীর বায়ুদূষণ রোধে সাভারসহ আশপাশের এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনা নিষিদ্ধ ঘোষণা করা হবে। একইসঙ্গে পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে এবং শব্দ ও বর্জ্য দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মোসাম্মাৎ মাহমুদা রোকসানা, পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবুল কালাম আজাদ এবং সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার।

অনুষ্ঠান শেষে উপদেষ্টা সাভার উপজেলা পরিষদ চত্বরে একটি কাঁঠাল গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি সাংবাদিকদের জানান, ‘পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..