✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দেশে ফিরলেন ৪ হাজার ৪০৮ হাজি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১২, | ১১:২০:৩৪ |

২০২৫ সালের পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। বুধবার (১১ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী মোট ৪,৪০৮ জন হজযাত্রী বাংলাদেশে ফিরে এসেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরে এসেছেন ৪১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩,৯৮৯ জন হাজি।

তথ্য মতে জানা যায়, মোট ১১টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১টি, সৌদি এয়ারলাইন্স ৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৬টি ফ্লাইট পরিচালনা করেছে। অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে আরও ৪১৯ জন হাজি দেশে ফিরেছেন।

তাদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪১৯ জন, সৌদি এয়ারলাইন্স ১,৫৫৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২,৪৩২ জন হজযাত্রীকে দেশে ফিরিয়ে এনেছে।

হজকালীন সময়ে সৌদি আরবের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ৪৮,৩১০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। আইটি হেল্পডেস্কের মাধ্যমে সেবা পেয়েছেন ১৯,৯৯৫ জন হজযাত্রী। এছাড়া সৌদি আরবের সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৯০ জন হজযাত্রী। বর্তমানে সেখানে ভর্তি আছেন ২১ জন।

হজ পালনের সময় সৌদি আরবে মোট ২২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ২০ জন এবং মহিলা ২ জন। মৃত্যুবরণকারীদের অবস্থান অনুযায়ী সংখ্যা হলো, মক্কায় ১৪ জন, মদিনায় ৭ জন এবং আরাফায় ১ জন। জেদ্দা, মিনা ও মুজদালিফায় কেউ ইন্তেকাল করেননি।

চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ৫ জুন, ২০২৫ তারিখে। বাংলাদেশের হজযাত্রীরা সৌদি আরবে যাত্রা শুরু করেন ২৯ এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইটটি যায় ৩১ মে তারিখে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা ছিল ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ছিলেন ৮১,৯০০ জন। ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ছিল ৭০টি। ফিরতি ফ্লাইটগুলো ১০ জুলাই, ২০২৫ পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..