✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ‘এসএসসি’র ফল প্রকাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১২, | ১১:১৮:২৮ |

চলতি বছরের ৪ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। শেষ হয় ১৩ মে। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সেক্ষেত্রে আশা করছি ১৩ জুলাইয়ের মধ্যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

 

 

 

বুধবার (১১ জুন) গণমাধ্যমকে তিনি বলেন, পরীক্ষকরা খাতা মূল্যায়ন শেষে বোর্ডে পাঠাতে শুরু করেছেন। তবে, খুব অল্প খাতা এসেছে। এখনও অনেক খাতা মূল্যায়ন বাকি।

ড. খন্দোকার এহসানুল কবির বলেন, এবার উত্তরপত্র মূল্যায়নে কিছুটা দেরি হচ্ছে। সব খাতা হাতে পেলে সফটওয়্যারে নম্বর ইনপুট দেওয়াসহ আনুষঙ্গিক কাজ করা হবে। এরপর ফল প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সেক্ষেত্রে আশা করছি ১৩ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। সম্ভাব্য দিন ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। মন্ত্রণালয় অনুমোদন দিলে তারিখ ঠিক হবে। সেজন্য সুনির্দিষ্ট দিনক্ষণ এখনই বলা সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র ৭ লাখ এক হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..