✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বুয়েট শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২২, | ১০:৪৩:৫৩ |

নারীদের সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) মধ্যরাতে ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ট্রিপল ই) বিভাগের ২০২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল হয়েছে।

এর আগে, শ্রীশান্ত রায়ের মুসলীম নারীদের সম্পর্কে স্ট্যাটাসের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বুয়েটের শিক্ষার্থীরা শাস্তির দাবিতে আন্দোলন শুরু করে। তবে এ বিষয়ে বুয়েট প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..