✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অ্যাটলেটিকো মাদ্রিদের জালে আর্সেনালের এক হালি গোল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২২, | ১০:৪২:০৭ |

প্রথম দুই জয়ে দারুণ ছন্দেই ছিলো আর্সেনাল। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ঘরের মাঠে এক হালি গোলে সেই ছন্দ ধরে রাখলো গানাররা।

ম্যাচের ৫৬ মিনিট পর্যন্ত আক্রমণ-পাল্টা আক্রমণ আর সুযোগ হাতছাড়ায় গোলের দেখা পায়নি কেউই। তবে এরপরই ১৩ মিনিটের ছোট্ট এক ঝড়ে পালটে যায় স্কোরলাইনের চিত্র।

এরপর ৫৭ মিনিটে ফ্রি কিকে হেড থেকে গোল করে দলকে লিড এনে দেন গাব্রিয়েল মাগালিয়াইস। ৭ মিনিটের মাথায় মার্টিনেল্লির পায়ে ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। এরপর তিন মিনিটের ব্যবধানে ভিক্তর ইয়োকেরেসের জোড়া গোলে ৪-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা।

শেষ পর্যন্ত সহজ জয়ে অ্যাতলেটিকোকে উড়িয়ে টানা তিন জয় তুলে নিলো মিকেল আর্তেতার দল।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..