✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বড় পর্দায় এখনই নয়, সময় নিয়ে আসতে চান তটিনী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২০, | ১০:০১:২৮ |
অল্প কয়েক বছরেই নিজের হাসির পাশাপাশি অভিনয় দিয়ে দর্শকের কাছে প্রিয় হয়ে উঠেছেন তানজিম সাইয়ারা তটিনী। ছোট পর্দাতে অভিনয় করলেও এখনো তাকে বড় পর্দায় পাওয়া যায়নি। দর্শকরাও তাকে বর পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন।
ইতিমধ্যে এই অভিনেত্রীর কাছে বেশ কিছু সিনেমার প্রস্তাব গেলেও বিনয়ের সঙ্গেই তা ফিরিয়ে দিয়েছেন।
এখনই বড় পর্দায় আসতে চান না। নিজেকে আরো পরিণত করে তবেই এ মাধ্যমে আসতে চান।
তটিনী গণমাধ্যমে বলেন, ‘এখন মন দিয়ে নাটক করছি। আরো অভিজ্ঞতা হোক।
নাটকে যে ভালোবাসা পাচ্ছি, যখন সিনেমায় আসব আমি চাই, মানুষ যেন একইভাবে আমাকে ভালোবাসা দেয়।’
তিনি আরো বলেন, ‘শুরু থেকে আমি পরিচালক, সহশিল্পী দেখতাম না। সবার আগে নজর দিতাম গল্প, স্ক্রিপ্ট ও সংলাপে। কারণ এগুলো ভালো হলে দিনশেষে কাজটা ভালো হয়।
তটিনীর মতে, কাজ কম হোক, কিন্তু সেই কম কাজের কোয়ালিটি বজায় থাকুক।
এরপর বললেন, ‘কাজ কম করলেও কোয়ালিটি দেখে করছি। যেগুলো করছি যেন মানসম্মত হয়, সেদিকে খেয়াল রাখছি। আসলে কাজ তো দর্শকদের জন্য করি। তাদের সাপোর্ট পেলে ভালো কাজের অনুপ্রেরণা আরো বাড়বে।
তাই দর্শকদের কাছে তাদের সাপোর্ট ও দোয়া কামনা করি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..