✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভোটের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে: সিইসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১৮, | ০৯:২৬:২৫ |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল আগামী ডিসেম্বরের প্রথমার্ধে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেছেন, আগামী রমজানের আগে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন হবে। সেটা করতে হলে দুই মাস আগে তফশিল দিতে হবে।

সে হিসাবে এ বছর ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করতে হবে। সে লক্ষ্য নিয়ে এগোচ্ছে কমিশন।

শনিবার (১৮ অক্টোবর) বরিশাল সার্কিট হাউসের সেমিনার রুমে বরিশাল বিভাগ এবং জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা করেন সিইসি। এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিগত দিনে যে নির্বাচন হয়েছে, এবার তেমন নির্বাচন হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেও দাবি করেন সিইসি। তার মতে, আসছে নির্বাচন হবে সম্পূর্ণ আলাদা।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে এ এম এম নাসির উদ্দিন বলেন, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ দল ততদিন পর্যন্ত নির্বাচনে আসতে পারবে না, যতদিন না পর্যন্ত তাদের বিচার সম্পন্ন হয়।

এদিকে, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) প্রতীক বরাদ্দ দেয়ার বিষয়ে তিনি বললেন— আমরা আগেও বলেছি, আবার বলছি এনসিপিকে শাপলা প্রতীক দেয়ার কোনও সুযোগ নেই। আমাদের কিছু আইন আছে, নীতিমালা আছে, সেখানে শাপলা প্রতীক নেই।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..