✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পূজা এলে কষ্ট পান অপু বিশ্বাস, কিন্তু কেন?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-৩০, | ০৯:১৭:১৬ |

অনেক বছর আগে মা-বাবাকে হারিয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। প্রতিটি মুহূর্তে তাদের অভাব বোধ করেন তিনি। তবে শারদীয় দুর্গাপূজার সময় সেই শূন্যতা যেন আরও গভীর হয়ে ওঠে।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের সব পূজামণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ সময়ে ঢাকায় অবস্থান করছেন অপু বিশ্বাস। কিন্তু উৎসবের ভিড়-ভাট্টায় নয়, পূজার দিনগুলোতে একেবারেই ঘরে সময় কাটাতে চান তিনি।

অপু বিশ্বাস বলেন, ‘কোথাও যাবো না, বাসায় সময় কাটাব। এখন কোথাও যেতে মন চায় না। পূজার দিনগুলোতে মা-বাবাকে সবচেয়ে বেশি মনে পড়ে। তাদের অভাব কোনোদিন পূরণ হবে না। প্রতিদিনই মা-বাবাকে মিস করি, তবে পূজার সময়টা আরও বেশি কষ্ট লাগে।’

 

শৈশবের স্মৃতিচারণ করে অপু বিশ্বাস বলেন, ‘বগুড়াতেই আমার বেড়ে ওঠা। সেখানেই পূজার দিনগুলো কাটত আনন্দে। বাবা, কাকা, মা এবং আরও অনেক আত্মীয়-স্বজন থাকতেন। পূজার এই সময়টাতে সবাই একত্র হতেন। তখন আমাদের বাড়ি উৎসবে মুখর হয়ে উঠত।’

ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। নতুন কিছু কাজ নিয়ে আলোচনা চলছে। ভালো কোনো খবর থাকলে অবশ্যই জানাব।’

উল্লেখ্য, অপু বিশ্বাস শাকিব খানের বিপরীতে ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান। এরপর দুজন একসঙ্গে প্রায় ৭২টি সিনেমায় অভিনয় করেছেন, যার বেশিরভাগই ছিল ব্যবসাসফল।

অপু বিশ্বাস প্রযোজক হিসেবেও কাজ শুরু করেছেন ‘লাল শাড়ি’ সিনেমার মাধ্যমে। তাঁতপল্লির প্রেক্ষাপটে প্রেম-ভালোবাসা ও স্থানীয় রাজনীতির গল্প নিয়ে নির্মিত এই সিনেমার জন্য ২০২১-২২ অর্থবছরে তিনি ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..