✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এস আলমের বিরুদ্ধে অর্থ লুটপাটের ঘটনায় একাধিক তদন্ত চলছে: দুদক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-৩০, | ০৯:১২:০৫ |

এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক খাতে অর্থ লুটপাটের ঘটনায় একাধিক তদন্ত চলছে বলে জানান দুর্নীতি দমন কমিশন (দুদক) মহাপরিচালক মো. আক্তার হোসেন।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক দখল নিয়ে বিস্তর অভিযোগ জমা হতে থাকে দুদকে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো নামে-বেনামে লুটপাট করেছে, এমন অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান চালাচ্ছে দুদক।

 

দুদক মহাপরিচালক বলেন, পর্যায়ক্রমে সবগুলো অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই করে পদক্ষেপ নেয়া হবে। তাদের দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে দুদক। যাদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটশ জারির জন্য পাঠানো হয়েছে, তা যথাযথ পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

এ সময় তিনি আরও বলেন, ৫৩ কোটি টাকা অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট শামসুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

এছাড়াও, সাড়ে ৯ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১২০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ভোলা-২ আসনের সাবেক সাংসদ (এমপি) আলী আজম মুকুল ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করেছে দুদক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..