✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রতীক আদায়ে রাজপথ কিংবা আদালতে যেতে হলে সেই পথে হাঁটবে এনসিপি: সারজিস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-৩০, | ০৯:১১:১৭ |

আইনগতভাবেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পায় বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, প্রতীক আদায়ে যদি রাজপথ কিংবা আদালতে যেতে হয়, এনসিপি সেই পথে যাবে।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদরের হাফিজাবাদ ইউনিয়নে দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা জানান।


সারজিস আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এনসিপি দৃশ্যমান ন্যায়িক বিচার দেখতে চায়। জুলাই সনদের আইনগত ভিত্তিটা চায়, যার মাধ্যমে মৌলিক সংস্কারগুলো বাস্তবায়ন হবে।

তিনি উল্লেখ করেন, ভারতীয় মিডিয়া প্রপাগাণ্ডা সেল তৈরি করে দেশে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। মন্দিরের যে খাস জমিগুলোতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়, সেগুলো অভ্যূত্থানের আগে অনেকবার ব্যবহৃত হয়েছে। পরে কিছু লোক ক্ষমতার অপব্যবহার করে ভূয়া জাল দলিলের মাধ্যমে সেগুলো দখলের চেষ্টা করেছে। অতীতে তারা সনাতন ধর্মাবলম্বীদেরও ব্যবহার করেছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..