✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এবার পূজা ঘিরে গুজবের পরিমাণ গতবারের তুলনায় অনেক কম: এনটিএমসি মহাপরিচালক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-৩০, | ০৮:৪৬:৪০ |

এবার শারদীয় দুর্গাপূজা ঘিরে গুজবের পরিমাণ গতবারের তুলনায় অনেক কম বলে জানিয়েছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এনটিএমসিতে শারদীয় সুরক্ষা অ্যাপ ব্যবহার নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

এনটিএমসি মহাপরিচালক বলেন, একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। সেটি দেশের ভিতর থেকে হোক বা দেশের বাইরে থেকে হোক। গুজব নিয়ে প্রতিটি ঘটনার ফ্যাক্ট চেক করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রত্যেকটা পূজামণ্ডপ নিরাপত্তার আওতায় আনা হয়েছে। ফেসবুক ও ইউটিউবে গুজব ছড়ানোর চেষ্টা হলে তা প্রতিরোধে কাজ করা হচ্ছে। জাতীয় নির্বাচন ঘিরে সামাজিক মাধ্যম মনিটরিংও করা হচ্ছে বলেও জানান তিনি।

আব্দুল কাইয়ুম মোল্লা বলেন, এবার শারদীয় দুর্গাপূজা ঘিরে গুজব তৈরি করে সুবিধা করতে পারছে না। কারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সেটা সবাই জানে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..