✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিএনপিতে নির্বাচনী প্রস্তুতি, কর্মসূচি ঈদের পর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-০৬, | ০৭:৩০:৪৩ |

রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিএনপি। এই মুহূর্তে দলটির সব মনোযোগ জাতীয় নির্বাচনের ওপর। দলটির নেতার মনে করছেন, অতি প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার শেষ করে যত দ্রুত সম্ভব দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া প্রয়োজন। এজন্য অন্তর্বর্তী সরকারকে চাপেও রাখতে চায় তারা। দলটি জাতীয় নির্বাচনকে প্রাধান্য দিয়েই পরবর্তী সাংগঠনিক কর্মসূচি তৈরির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পবিত্র রমজান ও ঈদুল ফিতরের পরপরই নির্বাচনকেন্দ্রিক এ কর্মসূচি ও তৎপরতা শুরু হবে।

বিএনপি নেতারা বলছেন, বিএনপি নির্বাচনমুখী দল, সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত। দীর্ঘ ১৬ বছর যাবৎ নির্বাচনের জন্য নেতাকর্মীরা লড়াই সংগ্রাম করছে। স্বৈরাচারের বিদায় হয়েছে এখন যত দ্রুত নির্বাচন দেওয়া যাবে ততোই মঙ্গল।
অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার শেষ করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এটাই আমাদের প্রত্যাশা। নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত, কিন্তু নির্বাচনে জন্য এখনো কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি, তবে এটা কোনো সমস্যা নয় বলে মনে করেন দলের নেতারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..