✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তনকে ধারণ করে রাজনীতি করতে হবে: আমীর খসরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৭, | ০৬:৪০:১৮ |

নতুন বাংলাদেশে গৎবাঁধা রাজনীতির দিন শেষ। জুলাই অভ্যুত্থানের পর মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন এসেছে। সেটিকে ধারণ করে আগামীর রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে ‘জিয়া সুইমিং কার্নিভাল’ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

 

তিনি বলেন, ক্রীড়াঙ্গণকে ভিন্ন মাত্রায় নিয়ে যেতে হবে। রাজনীতি, অর্থনীতির পাশাপাশি স্পোর্টসকেও গণতন্ত্রায়ণ করতে হবে। যাতে দেশের সব মানুষ সুযোগ পায়।

তিনি আরও বলেন, রাজনীতিতে জনগণের প্রত্যাশার পরিবর্তন হচ্ছে। বিএনপিকে একটি আদর্শ দল হিসেবে জনগণ দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..