✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কুষ্টিয়ায় ৭ হত্যাসহ ইনুর বিরুদ্ধে ৮ অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৪, | ০৫:২৮:৪২ |

কুষ্টিয়ায় ৭ হত্যাসহ মোট ৮টি সুনির্দিষ্ট মানবতাবিরোধী অপরাধ এবং উসকানির অভিযোগের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার জেনারেল অফিসে ফর্মাল চার্জ দাখিল করা হয়। এরপর অভিযোগ আমলে নেয়ার শুনানিতে এ সিদ্ধান্ত হয়।

 

গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে পুলিশ হাসানুল হক ইনুকে গ্রেফতার করে। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ার নিজ আসনে অংশ নেন ইনু, যেখানে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান।

এদিকে জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে শহীদ আনাসসহ ছয়জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ও জেরা চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..