✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সিঙ্গাপুরে ক্ষমতাসীনদের প্রত্যাশিত জয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-১২, | ১২:২২:৪২ |

সিঙ্গাপুরে সাধারণ নির্বাচনে প্রত্যাশিত জয় পেয়েছে ১৯৬৫ সাল থেকে দেশটির ক্ষমতায় থাকা পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)। শুক্রবারের নির্বাচনে এ জয় লি সিয়েন লুংকে নতুন মেয়াদে প্রধানমন্ত্রী পদে আসীন হতে ভূমিকা রাখবে। খবর বিবিসি।

সিঙ্গাপুরের স্বাধীনতার জনক ও দীর্ঘদিনের শাসক লি কুয়ান ইউয়ের ছেলে লি ২০০৪ সাল থেকেই সিঙ্গাপুরে ক্ষমতায় আছেন। নির্বাচনে পিএপি প্রত্যাশিত জয় পেলেও তাদের ভোট আগের তুলনায় অনেক কমেছে। চূড়ান্ত ফলাফলে দলটি পার্লামেন্টের ৯৩টি আসনের মধ্যে ৮৩টিতে জিতেছে। তবে তারা ভোট পেয়েছে মোট ভোটের মাত্র ৬১ দশমিক ২ শতাংশ। পাঁচ বছর আগের নির্বাচনে দলটি প্রায় ৭০ শতাংশ ভোট পেয়েছিল।

ক্ষমতাসীনদের ভোট কমার পাশাপাশি এবার ইতিহাসের সেরা ফল দেখিয়েছে সিঙ্গাপুরের বিরোধী দল ওয়ার্কার্স পার্টি। পাঁচ বছর আগের তুলনায় কেবল ভোটই বাড়েনি তাদের, পার্লামেন্টের ১০টি আসনও আয়ত্তে নিয়েছে তারা।

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস মহামারীর মধ্যে অনেক দেশ নির্বাচন পিছিয়ে দিলেও সিঙ্গাপুর সে পথে হাঁটেনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..