✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কারাগার থেকে পরীক্ষায় অংশ নিয়ে পাস ২ শিক্ষার্থী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১০, | ১১:৪৫:৫৫ |

রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে কারাগার থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন দুই কয়েদি। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে। এই দুজন পরীক্ষার্থীর মধ্যে একজন জয়পুরহাট এবং অপরজন নওগাঁ জেলা কারাগার থেকে পরীক্ষায় অংশ নেন।

রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, তারা দুজনেই বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ছিলেন। জয়পুরহাট কারাগার থেকে পরীক্ষায় অংশ নেওয়া সিরাজুল ইসলাম জয়পুরহাটের পাঁচবিবির মালিদহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি পেয়েছেন জিপিএ-৩.৫। অপরদিকে, নওগাঁ জেলা কারাগার থেকে অংশ নেওয়া রানা হোসেন জেলার মান্দ্রার খোর্দ্দ বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি পেয়েছেন জিপিএ-৩.৬৭।

এ বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় দুজন কারাগার থেকে অংশ নিয়েছিল। তারা দুজনেই পাস করেছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..