✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গরুর মাংসে রোজার প্রভাব, চড়া লেবু-শসাও

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২৮, | ১০:৫৩:১৮ |

রমজানকে সামনে রেখে বাজারে বিক্রি বেড়েছে ভোগ্যপণ্যের। যার প্রভাবে বেড়েছে মুরগি, মাছ ও মাংসের দাম। বাড়তি রয়েছে লেবু, শসা ও বেগুনের দামও। তবে রোজার পণ্য খেজুর, ছোলা, ডাল ও চিনির দাম কমতির দিকে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কারওয়ানবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে দেশি মুরগির দাম কেজিতে ৫০-৬০ টাকা বেড়েছে। ১০ টাকা বেড়ে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ২০০ টাকা। তবে দাম বাড়েনি সোনালি মুরগির। গত সপ্তাহের দামেই ২৮০-৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

তবে কেজিপ্রতি ৭৫০ টাকার গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ টাকায় আর ১১০০ টাকার খাসির কেজি বিক্রি হচ্ছে ১২৫০-১৩০০ টাকায়। কেজিতে ৫ টাকা বেড়েছে আলু ২৫ আর পেঁয়াজ ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

গত বছরের একই সময়ের তুলনায় কেজিতে ১০-১৫ টাকা কমে রমজানের পণ্য ছোলা ১০০-১১০ টাকা, চিনি ১২০-১২৫, বেসন মানভেদে ৮০-১২০, মসুর ডাল ১১০আর এংকর ডাল বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজিতে।

অন্যদিকে মাছের বাজারও চড়া। চিংড়ি, কই, শিং, তেলাপিয়া, রুই ও পাঙাশ মাছের দাম কেজিতে ২০-৫০ টাকা পর্যন্ত বেড়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..