✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৫-০২-২৫, | ০৯:৪৪:২৪ |রাজধানীর যাত্রাবাড়ীতে সুতি খালপাড় এলাকায় ছিনতাইকারীর গুলিতে মো. জাহিদ (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। এ সময় তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
গুলিবিদ্ধ জাহিদ পোশাক এমব্রয়ডারির কাজ করেন। তিনি রাজধানীর গেন্ডারিয়া গ্লাস ফ্যাক্টরি এলাকার বাসিন্দা। তার বাড়ি নরসিংদীর রায়পুরা থানার লক্ষ্মীপুরা গ্রামে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, যাত্রাবাড়ী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||