✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মাস্ক পরে জনসম্মুখে ট্রাম্প!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-১২, | ১২:৩১:৩৫ |

অবশেষে মাস্ক না পরার ‘একগুঁয়েমি’ থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো তিনি জনসম্মুখে মুখে মাস্ক পরলেন। শনিবার ওয়াশিংটনের বাইরে ওয়াল্টার রিড মিলিটারি হাসপাতাল পরিদর্শনে গিয়ে সেখানে চিকিৎসাধীন অসুস্থ সেনা সদস্য ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় মাস্ক পরা অবস্থায় দেখা যায় তাকে। খবর বিবিসির।

এ ব্যাপারে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি কখনোই মাস্কের বিরুদ্ধে ছিলাম না। আমি বিশ্বাস করি, সময় ও স্থান বিবেচনায় এটা পরা দরকার।’

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আপনি যখন কোনো হাসপাতালে যাবেন, বিশেষ করে এমন নির্দিষ্ট কর্মপরিবেশে যেখানে আপনাকে অনেক সৈনিক ও জনসাধারণের সঙ্গে কথা বলা লাগে, যদি কেউ মাত্রই অপারেশন টেবিল থেকে ফিরেছেন, তখন মাস্ক পরা খুব ভালো একটা ব্যাপার।’

অথচ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই মাস্ক পরা নিয়ে বিরুদ্ধে অবস্থান ছিল ট্রাম্পের। অনেকবার বলেছেন, সবার মাস্ক পরার দরকার নেই। নিজেও মাস্ক পরতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এমনকি প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন মাস্ক পরেছিলেন দেখে হাসি-তামাশাও করেছিলেন ট্রাম্প।

এর আগে ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, মাস্ক পরলে তাকে দেখতে অনেকটা লোন রেঞ্জারের মতো লাগে। লোন রেঞ্জার হচ্ছেন আমেরিকান কল্পকাহিনীর একজন নায়ক, যার মাস্ক পরা থাকে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেবে, ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে রেকর্ড ৬৬ হাজার ৫২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাতে দেশটিতে মোট করোনারোগী দাঁড়ালো ৩৩ লাখ ৫০ হাজার ৫৮৬ জন। মারা গেছে ১ লাখ ৩৭ হাজার ৩৪৭ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..