✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সিন্ডিকেটের দাপট না থাকায় মশলার বাজারে স্বস্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০৪, | ০৮:৫২:৪৭ |

পবিত্র ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে, বাজারগুলোতে ততই বাড়ছে প্রস্তুতির ব্যস্ততা। ঈদের বাকি কয়েকদিন। কোরবানির ঈদকে ঘিরে বেড়ে যায় সব ধরনের মসলার দাম। তবে এবার ভিন্ন দৃশ্য। রাজধানীর বাজারগুলোতে মসলার দাম কিছুটা কম অন্য সময়ের তুলনায়। কিছুটা দাম বেড়েছে এলাচ ও দারুচিনির দাম। অন্যসব মসলার দাম কিছুটা কমেছে কিছুটা অপরিবর্তিত রয়েছে।

বিক্রেতারা বলছেন, এবার কোরবানির ঈদকে কেন্দ্র করে মসলার বাজার সিন্ডিকেটের দাপট না থাকায় দাম অন্য যেকোনো সময়ের চেয়ে কম। বিগত ৬ মাসেও মসলার দামের এতো পরিবর্তন দেখা যায়নি।

ক্রেতারা বলছেন, প্রত্যেক বছর কোরবানির ঈদকে কেন্দ্র করে মসলার দাম বেড়ে যায়। মসলা কিনতে গিয়ে হিমশিম খেতে হয় মানুষকে। এবারো খুব বেশি কম দেখা যাচ্ছে না। তবে কিছু কিছু মসলার দাম কমেছে। মসলার বাজার ভালো আছে, স্বস্তি নিয়ে মসলা কিনতে পারা যাচ্ছে। অন্যান্য বছর সরকারের সুবিধাভোগী লোকজন সিন্ডিকেট করে দাম বাড়ায়। সেখানে এবার তো আর সেই সরকার সেই। তাই সাধারণ মানুষ অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আরেকটু আশা করে বাজারের বিষয়ে।

বুধবার (০৪ জুন) কাওরান বাজারসহ কয়েকটি বাজারের চিত্র ছিলো এমন।

কাওরান বাজারে মসলা ব্যবসায়ী মো. জসিম বলেন, ঈদের সময় আসলে মসলার দাম বেড়ে যায়। তবে এবার মসলার দাম তুলনামূলক অনেক কম। বিগত ৬ মাসেও মসলার দাম এত কম আমি দেখিনি। সিন্ডিকেট সক্রিয় না থাকায় এবার হয়তো মসলার দাম বাড়েনি। আমরাও কমদামেই বিক্রি করছি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান বলেন, বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। শক্তভাবে বাজার মনিটরিংয়ের জন্য স্থানীয় প্রশাসনেরও সাহায্যের দরকার রয়েছে। স্থানীয় প্রশাসন সবকিছু মাঠ পর্যায়ে দেখে থাকেন। তবে বাজার তদারকির কোনো কমতি রাখা হচ্ছে না। সিন্ডিকেটের বিরুদ্ধে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..