ঈদযাত্রায় গাড়ির যেসব কাগজপত্র সঙ্গে রাখবেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০৪, | ০৮:৪৪:১১ |

সময় বাঁচাতে ও যাতায়াতের সুবিধার জন্য নিজের একটি গাড়ি সঙ্গে থাকলে মন্দ হয় না। এটা খুব জরুরিও বটে। ঈদযাত্রা নিরাপদ ও ঝামেলা এড়াতে অনেকেই আছেন, যারা নিজেদের গাড়ি নিয়েই বাড়ির পানে ছোটেন। এই আনন্দের যাত্রাকে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি ব্যাহত করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা অত্যন্ত জরুরি।

ঈদের সময় রাস্তায় যেমন ভিড় বেশি থাকে, ঠিক তেমনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও থাকে বেশি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্টে কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে এই কাগজপত্রগুলো না থাকলে ভোগান্তিতে পড়তে হতেই পারে।

তাই নিজের গাড়ি নিয়ে যাত্রা করার আগে এসব কাগজপত্র ঠিকঠাক আছে কি না তা নিশ্চিত করুন। প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে থাকলে যাত্রা হবে নির্ঝঞ্ঝাট ও নিরাপদ। চলুন জেনে নেওয়া যাক কী কী কাগজপত্র সঙ্গে রাখবেন ঈদযাত্রায়-

ড্রাইভিং লাইসেন্স
গাড়ি চালাতে হলে বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই সঙ্গে রাখতে হবে। এটি প্রমাণ করে আপনি সরকার কর্তৃক স্বীকৃতভাবে গাড়ি চালানোর অনুমতি পেয়েছেন। পুলিশের চেকপোস্টে লাইসেন্স চাওয়া হলে দেখাতে পারবেন। দুর্ঘটনা বা আইনগত জটিলতায় আইনি সুরক্ষা পাবেন।

গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা স্মার্ট কার্ড
গাড়ির মালিকানা প্রমাণের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাগজ। এখন অধিকাংশ গাড়ির মালিকের কাছে এটি স্মার্ট কার্ড আকারে থাকে। পুলিশ বা বিআরটিএ কর্মকর্তাদের চাহিদায় প্রদর্শনের জন্য। গাড়ি যদি জব্দ করা হয়, মালিকানা প্রমাণে কাজে আসে

ইন্স্যুরেন্স কাগজ
গাড়ির জন্য বৈধ তৃতীয় পক্ষের ইন্স্যুরেন্স বাধ্যতামূলক। অনেকেই এটি আপডেট না রাখার কারণে জরিমানার সম্মুখীন হন। দুর্ঘটনায় আর্থিক নিরাপত্তা, ট্রাফিক চেকিংয়ের সময় জরিমানা এড়ানোর জন্যও ইন্স্যুরেন্স কাগজ কাজে লাগতে পারে।

ফিটনেস সার্টিফিকেট
ফিটনেস সনদ প্রমাণ করে যে আপনার গাড়ি রাস্তার জন্য নিরাপদ। এটি মূলত বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে বাধ্যতামূলক হলেও ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রেও সময়মতো নবায়ন করা গুরুত্বপূর্ণ। গাড়ির টেকনিক্যাল সুস্থতা প্রমাণ, ট্রাফিক মামলার হাত থেকে রক্ষা পেতে ফিটনেস সার্টিফিকেট সঙ্গে রাখুন।

ট্যাক্স টোকেন ও রোড পারমিট
গাড়ির উপর নির্ধারিত কর পরিশোধের প্রমাণ হলো ট্যাক্স টোকেন। অনেক সময় এটি স্মার্টকার্ডেই যুক্ত থাকে। ট্যাক্স না দেওয়া থাকলে গাড়ি জব্দ বা জরিমানার আশঙ্কা। কিছু সড়কে চলাচলের জন্য রোড পারমিট বাধ্যতামূলক।

জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ড
অনেক সময় পরিচয় যাচাইয়ের প্রয়োজন হলে নিজের জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখা ভালো।

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্রের ফটোকপি / স্ক্যান কপি (ঐচ্ছিক, কিন্তু উপকারি) মূল কাগজপত্র হারিয়ে গেলে বা জরুরি মুহূর্তে কাজে লাগতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...