✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বন্ধ ঢামেক খুলছে শনিবার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৯, | ০৮:৪০:৩৪ |

শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ হয়ে যাওয়ার ১৮ দিন পর ফের খুলে দেওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)। শিক্ষা কার্যক্রম চালুর পাশাপাশি খুলে দেওয়া হচ্ছে মেডিকেল কলেজের হোস্টেল। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম আগামী ১২ জুলাই শনিবার থেকে শুরু হবে। আর মেডিকেল কলেজের হোস্টেলগুলো ১১ জুলাই সকাল ৮টা থেকে খুলে দেওয়া হবে।

বুধবার (৯ জুলাই) মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. কামরুল আলম বলেন, শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে চায়। হোস্টেল ও কলেজ বন্ধ থাকায় তাদের একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

নিরাপদ আবাসন সুবিধা নিশ্চিত করাসহ ৫ দফা দাবিতে গত মে মাস থেকে ক্লাশ বর্জন করে আসছিলেন ঢামেক শিক্ষার্থীরা। এ দাবিতে ২১ জুন তারা ক্যাম্পাসে মানববন্ধন করেন। ওই কর্মসূচি চলার মধ্যেই ঢামেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সেই সঙ্গে শিক্ষার্থীদের ২২ জুন দুপুর ১২টার মধ্যে হোস্টেল ত্যাগ করতে বলা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..