✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিমানবন্দরে হামলার ঘটনা নিয়ে যা বললেন হুমায়ুন কবির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৩, | ০৫:৪৭:৪৮ |

দূতাবাস ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সমন্বয়হীনতার জন্যই বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

 

বিমানবন্দরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, পুরো বিষয়টির জন্য সমন্বয়ের অভাব মনে হয়েছে। দোষটা কিন্তু শুধ দূতাবাসের না। এটার দায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিরও। এটা তাদের মধ্যে সমন্বয়ের অভাব। আমরা আশা করবো সামনে তারা সমন্বয় করে কাজ করবে। জিনিসগুলো লজিস্টিক, এখানে পলিটিক্যাল কিছু না।

 

তিনি বলেন, যদি আমরা আমাদের দলকে এখানে বলে দিতাম তাহলে এখানে আমাদের দল যেভাবে সুসংগঠিত তাতে এমন ঘটনা তো দূরের কথা তারা কোনো পাত্তাই পেতো না। আমাদের এখানের যে অবস্থা তাতে আওয়ামী লীগ দাঁড়ানোরই সুযোগ পাবে না।

 

হুমায়ুন কবির বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্ব জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আমরা এসেছি। বিএনপি একটু বড় দল, সে হিসাবে আমাদের সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে তাই আমরা অংশ নিয়েছি। এতে ধারণা করাই যায় জাতিগতভাবে আমরা এখন ঐক্যবদ্ধ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..