✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের জামিন আবেদন খারিজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২২, | ০৫:১১:১৭ |

জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার হওয়া সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল। তবে অসুস্থতা বিবেচনায় হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হবে কিনা সে বিষয়ে আদেশ জানানো হবে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কামাল মজুমদারের আইনজীবী জামিন ও উন্নত চিকিৎসার জন্য আবেদন করেন। কামাল মজুমদারকে পিজি হাসপাতালে রেখে চিকিৎসার জন্য আবেদন করা হলেও সেটি সম্ভব হয়নি। 

সাবেক প্রতিমন্ত্রীর আইনজীবী জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হাসপাতালে পর্যাপ্ত সিট নেই।

 

গত ১৮ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

অপরদিকে, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ২০তম  দিনের সাক্ষ্যগ্রহণ আজ।

বিচারপিত মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..