✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঈদযাত্রার শুরুতেই ভোগান্তি, আশুলিয়ায় ৬ কিলোমিটার যানজট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০২, | ১৪:০৪:০১ |

নবীনগর-চন্দ্রা ও আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কে ভোগান্তি শুরু হয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টি ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ চলমান থাকায় সৃষ্ট গর্তের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। এতে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মঙ্গলবার (৩ জুন) সকালে দেওয়া ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, নবীনগর-চন্দ্রা মহাসড়কে বাইপাইল হতে বলিভদ্র পর্যন্ত যানবাহনের সারি রয়েছে। আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের জামগড়া, ইউনিক, নরসিহপুরসহ বেশ কয়েকটি পয়েন্টেও একই অবস্থা।

 

 

ট্রাফিক পুলিশ জানায়, গত ৩-৪ দিনের টানা বৃষ্টি ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের চলমান নির্মাণ কাজ ও অব্যাহত এই বৃষ্টির কারণে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ব্যবহার করে যারা উত্তরবঙ্গ যাত্রা করবেন তারা কিছুটা ভোগান্তিতে পড়বেন। তবে এখন কিছুটা সহনীয় পরিস্থিতি হলেও ঈদযাত্রায় কঠিন হতে পারে বলে শঙ্কা রয়েছে।

হানিফ পরিবহনের চালক আসলাম মিয়া জানান, শ্রীপুর থেকে বাইপাইল পর্যন্ত প্রায় ৩০-৪০টি গর্তের সৃষ্টি হয়েছে। এজন্য গাড়িগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না, যানজটের সৃষ্টি হচ্ছে। শুধু রাস্তা খারাপের কারণে ৩-৪ কিলোমিটার সড়কে সবসময় যানজট লেগে থাকে।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে সেনাবাহিনী। যানজট নিরসনে এরই মধ্যে তারা কাজ শুরু করছে।

বাইপাইল ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. রিজওয়ান বলেন, সড়ক বিভাগ সৃষ্ট গর্তগুলোকে নিয়ে কাজ করছেন। পুলিশও যানজট নিরাসনে কাজ করছেন। এছাড়াও মাঠে সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। আশা করি পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারবো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..