✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৮, | ১২:২১:৪৭ |

হবিগঞ্জের বাহুবল উপজেলার লামাতাসী গ্রামের টমটম চালক কাসেম মিয়াকে হত্যা করে টমটম ছিনতাই করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। সে ওই গ্রামের গ্রামের আব্দুল আলীর ছেলে। মঙ্গলবার সকালে লামাতাসী ইউনিয়নের ভাতকাটিয়া এলাকা থেকে কাসেম মিয়ার মরদেহ উদ্ধার করে বাহুবল মডেল থানা পুলিশ। পরে ময়না তদন্তের জন্য পাঠানো হয় হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে জীবিকার তাগিদে টমটম নিয়ে বের হয় কাসেম মিয়া। এরপর আর বাড়ী ফিরেনি। বুধবার সকালে ভাতকাটিয়া এলাকার জমির পাশে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। এসময় পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানাান, ধারণ করা হচ্ছে কাসেম মিয়াকে হত্যা করে টমটম ছিনতাই করে নেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে খুনিদের চিহ্নিত ও গ্রেফতার করতে পুলিশ মাঠে কাজ করছে। ওসি আরো বলেন- এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুইজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

-হবিগঞ্জ প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..