✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পুলিশের সাঁড়াশি অভিযানে ঢাকায় এক দিনে গ্রেপ্তার ২৪৮

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২৫, | ১২:০৯:২৪ |

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাঁড়াশি অভিযানে এক দিনে গ্রেপ্তার করা হয়েছে ২৪৮ জনকে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে সোমবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাত পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এ তথ্য জানায়।

ডিএমপি জানায়, রবিবার রাত ১২টা থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে ডিএমপির ৫০০টি টহল টিম দায়িত্ব পালন করে। এ ছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৫৪টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে সিটিটিসির ৭টি, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) ৪টি এবং র‍্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে। এ ছাড়া ডিএমপির চেকপোস্টের পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন কর্তৃক ৩১টি চেকপোস্ট পরিচালনা করা হয়।

ডিএমপি জানায়, এক দিনে গ্রেপ্তার ২৪৮ জনের মধ্যে ১৪ জন ডাকাত, ১৬ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ৭ জন চাঁদাবাজ, ১১ জন চোর, ২২ জন চিহ্নিত মাদক কারবারি, ৪৪ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছে থেকে বিভিন্ন অপরাধে ব্যবহৃত ৩টি ছুরি, ৪টি চাকু, ১টি প্লায়ার্স, ১টি স্ক্রু ড্রাইভার, ১টি লোহার শাবল, ১টি চাপাতি, ১টি দা ও ২টি লোহার রড উদ্ধার করা হয়। এ ছাড়া অভিযানে উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে—৪৯ কেজি ৮৭০ গ্রাম গাঁজা ও ৭০৪টি ইয়াবা। এক দিনে ডিএমপির বিভিন্ন থানায় ৫৯টি মামলা রুজু করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে স্ব স্ব আইনে মামলা করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..