✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, রাজপথে নামতে হবে: বাবর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২৫, | ১২:০৭:৫৭ |

কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবিলায় প্রয়োজনে রাজপথে নামতে হবে।’ এ জন্য নেতা-কর্মীদের তৈরি থাকতে হবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে তাঁকে দেওয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার মিথ্যা মামলায় আমাকে দীর্ঘ সাড়ে ১৭ বছর কারাগারে আটকে রেখেছিল। শুধু আমাকে কারাগারে রেখেছে তা-ই নয়, পুরো দেশকেই কারাগারে পরিণত করেছিল।’

বাবর বলেন, ‘কারাগারে থাকাকালে আওয়ামী লীগ সরকার আমাকে দিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়াতে চেয়েছিল। অনেক নির্যাতন করেছে। কিন্তু পারেনি, তারা ব্যর্থ হয়েছে।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এলে বেকারত্ব দূর করা হবে। সরকারি-বেসরকারি চাকরির পাশাপাশি উদ্যোক্তা তৈরি করে সবার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভয় নেই উল্লেখ করে বাবর বলেন, ‘অতীতে যেভাবে আমরা আপনাদের নিরাপত্তা দিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী আছে, আমাদের দলের নেতা-কর্মীরাও নিরাপত্তা দেবে। আপনাদের কোনো ভয় নেই।’

সেলিম কার্নায়েনের সভাপতিত্ব গণসংবর্ধনায় বিশেষ অতিথি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার ও যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন খান রনি।

উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, সদস্যসচিব গোলাম রাব্বানী পুতুলসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব টিপু সুলতান।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..